Tuesday, December 25, 2012

সালমান খান এর জন্য আদর্শ পাত্রী ক্যাটরিনা কাইফ!

সালমান খান যদি বিয়ে করেন, তাঁর আদর্শ পাত্রী কে হতে পারেন? নিঃসন্দেহে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ভারতে ২১ হাজার ব্যক্তিকে নিয়ে করা এক সাম্প্রতিক জরিপে এ তথ্য উঠে এসেছে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।
বলিউডের বিখ্যাত ব্যাচেলর হিসেবে খ্যাতি পেয়েছেন ৪৭ বছর বয়সী ‘দাবাং’খ্যাত সালমান খান। দীর্ঘদিন ধরেই তাঁর বিয়ে নিয়ে বিভিন্ন খবর শোনা যাচ্ছে। সম্প্রতি সালমান জানিয়েছেন, যোধপুর আর মুম্বাইয়ের আদালতের দুটি মামলার রায় হলেই বিয়ে করে ফেলবেন তিনি। পাত্রীটি কি তবে সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ?
ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে সালমান খানের। তবে সালমান খানের অনেক ভক্তই মনে করেন যে, সালমানের আদর্শ পত্নী হতে পারেন কেবল ক্যাটরিনা কাইফ-ই।
বিয়ে বিষয়ক ওয়েবসাইট শাদী ডটকমের করা এই সাম্প্রতিক জরিপে ৬৯.৮৪ শতাংশ রায় দিয়েছেন সালমানের আদর্শ বউ হতে পারেন ‘শীলা কি জাওয়ানি’খ্যাত ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা ছাড়াও সালমান ভক্তরা সোনাক্ষী সিনহা ও অসিনকেও সালমানের পত্নী হিসেবে রায় দিয়েছেন। এর মধ্যে দক্ষিণ ভারতের ভক্তরা চান, সালমানের ঘরনি হন দাবাং চলচ্চিত্রের সহকর্মী সোনাক্ষী।
সালমান খানকে নিয়ে জরিপে আরও একটি মজার তথ্য উঠে এসেছে। জানা গেছে, জরিপে অংশগ্রহণকারী ৬২ শতাংশ পুরুষই সালমান খানকে আজীবন ব্যাচেলর হিসেবে দেখতে চান। অর্থাত্, তাঁরা চান না যে, তাঁদের প্রিয় তারকা বিয়ে করে ঘর বাঁধুন। অবশ্য নারী ভক্তরা ঠিক উল্টাটাই চান। ৬০.৩৭ শতাংশ নারী ভক্তই চান শিগগিরই বিয়ে করে সংসারী হয়ে উঠুক তাঁদের প্রিয় এই তারকা।

No comments:

Post a Comment