Thursday, December 27, 2012

২০১৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার রুটিন

২০১৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ৩ ফেব্র“য়ারি শুরু হবে। ওইদিন বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে।
ঢাকা শিক্ষাবোর্ড এরইমধ্যে এসএসসি পরীক্ষার রুটিন ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। তবে কারিগরি শিক্ষাবোর্ড ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের রুটিন এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। তবে একই দিন অর্থাৎ ৩ ফেব্র“য়ারিতেই এ দুটি বোর্ডের পরীক্ষাও শুরু করার নির্দেশনা রয়েছে। শিক্ষাবোর্ডের রুটিন অনুযায়ী ৫ মার্চের মধ্যে এসএসসির লিখিত পরীক্ষা এবং ৬ মার্চ থেকে ১২ মার্চের ব্যবহারিক পরীক্ষা শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে। এবারই প্রথমে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) এবং পরে বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩ দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। পরীক্ষার রুটিন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (িি.িফযধশধবফঁপধঃরড়হনড়ধৎফ.মড়া.নফ) পাওয়া যাবে।

Wednesday, December 26, 2012

আজ প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবে

আজ বৃহস্পতিবার প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এবারই প্রথমবারের মতো এ দুই ধরনের বড় পরীক্ষার ফল একই দিনে প্রকাশ করা হচ্ছে।
সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। বেলা ১১টায় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে সমাপনী ও দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
সমাপনী পরীক্ষার ফল www.dpe.gov.bd এবং www.dpe.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল বোর্ডের ওয়েবসাইট (www. educationboardresults.gov.bd) এবং টেলিটকের মাধ্যমে জানা যাবে।

Tuesday, December 25, 2012

সালমান খান এর জন্য আদর্শ পাত্রী ক্যাটরিনা কাইফ!

সালমান খান যদি বিয়ে করেন, তাঁর আদর্শ পাত্রী কে হতে পারেন? নিঃসন্দেহে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ভারতে ২১ হাজার ব্যক্তিকে নিয়ে করা এক সাম্প্রতিক জরিপে এ তথ্য উঠে এসেছে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।
বলিউডের বিখ্যাত ব্যাচেলর হিসেবে খ্যাতি পেয়েছেন ৪৭ বছর বয়সী ‘দাবাং’খ্যাত সালমান খান। দীর্ঘদিন ধরেই তাঁর বিয়ে নিয়ে বিভিন্ন খবর শোনা যাচ্ছে। সম্প্রতি সালমান জানিয়েছেন, যোধপুর আর মুম্বাইয়ের আদালতের দুটি মামলার রায় হলেই বিয়ে করে ফেলবেন তিনি। পাত্রীটি কি তবে সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ?
ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে সালমান খানের। তবে সালমান খানের অনেক ভক্তই মনে করেন যে, সালমানের আদর্শ পত্নী হতে পারেন কেবল ক্যাটরিনা কাইফ-ই।
বিয়ে বিষয়ক ওয়েবসাইট শাদী ডটকমের করা এই সাম্প্রতিক জরিপে ৬৯.৮৪ শতাংশ রায় দিয়েছেন সালমানের আদর্শ বউ হতে পারেন ‘শীলা কি জাওয়ানি’খ্যাত ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা ছাড়াও সালমান ভক্তরা সোনাক্ষী সিনহা ও অসিনকেও সালমানের পত্নী হিসেবে রায় দিয়েছেন। এর মধ্যে দক্ষিণ ভারতের ভক্তরা চান, সালমানের ঘরনি হন দাবাং চলচ্চিত্রের সহকর্মী সোনাক্ষী।
সালমান খানকে নিয়ে জরিপে আরও একটি মজার তথ্য উঠে এসেছে। জানা গেছে, জরিপে অংশগ্রহণকারী ৬২ শতাংশ পুরুষই সালমান খানকে আজীবন ব্যাচেলর হিসেবে দেখতে চান। অর্থাত্, তাঁরা চান না যে, তাঁদের প্রিয় তারকা বিয়ে করে ঘর বাঁধুন। অবশ্য নারী ভক্তরা ঠিক উল্টাটাই চান। ৬০.৩৭ শতাংশ নারী ভক্তই চান শিগগিরই বিয়ে করে সংসারী হয়ে উঠুক তাঁদের প্রিয় এই তারকা।

সাপকে বিশ্বাস করা যায়, আ.লীগকে না

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, আওয়ামী লীগ দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চাইছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাপকেও বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে না।’
রাজধানীর গাবতলীর বিউটি সিনেমা হলের মাঠে (এস এ খালেকের মাঠ) আজ বুধবার গণসংযোগ কর্মসূচির প্রথম পথসভায় খালেদা জিয়া এ কথা বলেন।
পথসভায় বিএনপির চেয়ারপারসন বলেন, এ সরকার পুরো মেয়াদ শেষ করুক, তাতে বিএনপির আপত্তি নেই। কিন্তু তার আগে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে এনে তা পাস করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
যুবসমাজকে জেগে ওঠার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘তোমাদের জাগতে হবে, ঘুমিয়ে থাকলে হবে না। তোমাদের ভবিষ্যতের পথ সুন্দর করতে আমরা রাস্তায় নেমেছি। ঘরে বসে থাকলে ধুঁকে ধুঁকে মরতে হবে।’
১১টা ২০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত ভাষণে বেশ কয়েকবার যুবসমাজকে জেগে ওঠার আহ্বান জানান খালেদা জিয়া।
যুদ্ধাপরাধীদের সুবিচার ও স্বচ্ছ বিচারের দাবি জানান বিএনপির চেয়ারপারসন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে খালেদা জিয়া বলেন, ‘যাঁরা সত্যিকারের যুদ্ধাপরাধী, যাঁরা আপনার আত্মীয়স্বজন, যাঁরা আপনার দলে আছেন, তাঁদেরও বিচার করেন।’
খালেদা জিয়া অভিযোগ করেন, সরকার বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দমনপীড়ন চালাচ্ছে। কিন্তু নিজেদের দলের সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
বিএনপির চেয়ারপারসন বলেন, এ সরকার ক্ষমতায় আসার পর দলীয় নেতা-কর্মীদের যেসব মামলা প্রত্যাহার করে নিয়েছে, এগুলো আগামীতে মূল্যায়ন করা হবে।
গাবতলীর কর্মসূচি শেষে কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, সবুজবাগ ও ভাটারায় পথসভায় বক্তব্য দেবেন তিনি।
এক ঘণ্টা পিছিয়ে: আজ সকাল ১০টায় রাজধানীর গাবতলী থেকে খালেদা জিয়ার কর্মসূচি শুরু করার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে গণসংযোগ কর্মসূচি এক ঘণ্টা পেছানো হয়। বেলা ১১টার দিকে গণসংযোগ কর্মসূচি শুরু করেন খালেদা জিয়া। পথসভা উপলক্ষে ১৮ দলের নেতা-কর্মীরা সকাল থেকেই মিছিল নিয়ে সেখানে জড়ো হন। তাঁরা মঞ্চে বক্তব্য রাখেন।
যুদ্ধাপরাধীদের পক্ষে জামায়াত: এদিকে গাবতলী যাওয়ার সড়কের পাশে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা রাস্তার ধারে সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছেন। তাঁরা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ ও দলটির গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে বিভিন্ন ব্যানার বহন করছেন ও স্লোগান দিচ্ছেন।
গাবতলী এলাকায় যানজট: গাবতলী এলাকার সড়কে আজ স্বাভাবিকের চেয়ে যান চলাচল কম। কর্মসূচির কারণে গাবতলী দিয়ে ঢাকায় কোনো গাড়ি ঢুকছে না। তার পরও ওই এলাকার সড়কে যানজট লেগে আছে।
গত ৯ ডিসেম্বরের অবরোধে গাড়ি ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হন। এর প্রতিবাদে ১৩ ডিসেম্বর অর্ধদিবস হরতাল শেষে আজকের কর্মসূচি ঘোষণা করা হয়।

লেনদেনের শুরুতে সূচক বাড়ছে

 লেনদেনের শুরুতে সূচক বাড়ছে

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হয়েছে ঢাকার শেয়ারবাজারে লেনদেন । আজ বুধবার বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৮ পয়েন্ট বেড়ে ৪১৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বগতির মধ্যে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে মোট ১৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৮টির দাম বেড়েছে। কমেছে ৩০টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আলোচ্য সময়ে এই স্টক এক্সচেঞ্জে ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: বেক্সিমকো, ইউনিক হোটেল, গ্রামীণ ফোন, বিডি ফাইন্যান্স, ইউনাইটেড এয়ার, এনভয় টেক্সটাইল, বিএসসিসিএল, জেনারেশন নেক্সট ফ্যাশন, জিএসপি ফাইন্যান্স ও মেঘনা পেট্রোলিয়াম।